Game

2 years ago

Kumara out from srilanka team: বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার কুমারা, ফিরলেন চামিরা

Lahiru Kumara out from srilanka team
Lahiru Kumara out from srilanka team

 

মুম্বই, ২৯ অক্টোবর : শ্রীলঙ্কা দল চোটে আবার বিপর্যস্ত। বাঁ ঊরুর চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লঙ্কান পেসার লাহিরু কুমারা। আগামীকাল পুনেতে আফগানিস্তানের বিরুদ্ধে খেলার জন্য আজ অনুশীলন করতে গিয়ে চোটে পড়েছেন এই পেসার। তাঁর বদলি হিসেবে বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে আরেক পেসার দুষ্মন্ত চামিরাকে।

বিশ্বকাপে এই নিয়ে শ্রীলঙ্কা দলে চোটের জন্য তিনজন খেলোয়াড় বদলি করা হল। এর আগে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার চোটে দলে ঢুকেছিলেন পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুনারত্নে। এরপর মাতিশা পাতিরানার চোটে দলে সুযোগ পেয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। চামিরা সবশেষ ওয়ানডে খেলেছেন চলতি বছরের জুনে, আফগানিস্তানের বিপক্ষে। ওয়ানডেতে চামিরা এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ৪৪টি, উইকেট পেয়েছেন ৫০টি। চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কা আছে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে। প্রথম তিন ম্যাচ হারা শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে এখনো টিকে আছে।

You might also like!