Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

TATA IPL 2023 : ইডেনেও কি বৃষ্টির কোপে কেকেআর? কী বলছে হাওয়া অফিস

TATA IPL 2023 KKR Match
TATA IPL 2023 KKR Match

 

কলকাতা, ৬ এপ্রিল: পঞ্জাবের মোহালিতে প্রথম ম্যাচে বৃষ্টির কারণে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। পুরো খেলা না হাওয়ায় ডাকওয়ার্থ লুইস নিয়মে ৭ রানে হেরেছেন নীতীশ রানারা।

আজ বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। সেই ম্যাচেও কি বৃষ্টি হতে পারে? আবহাওয়া দফতর হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে আগামী ৫ দিন আকাশ থাকবে মূলত শুষ্ক। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। প্রথম ৭২ ঘন্টায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। তার পর উষ্ণতার তেমন কোনও পরিবর্তন হবে না বলেই পূর্বাভাস। দক্ষিণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কমেছে। পশ্চিম থেকে শুষ্ক বায়ু ঢুকছে। সে কারণেই বাড়তে পারে তাপমাত্রা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির আশঙ্কা নেই। সেটা ভাল খবর কেকেআর সমর্থকদের জন্য। তবে একদম আশঙ্কা নেই তা নয়। কারণ, সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে শুরু হবে খেলা। অর্থাৎ, খেলা শেষ হবে ১১টার পরে। সে ক্ষেত্রে অল্প হলেও আশঙ্কা থাকছে। কারণ, গত কয়েক দিনে দেখা গিয়েছে, রাতের দিকে ঝড়-বৃষ্টি হয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। সেটা মূলত স্থানীয় বজ্রগর্ভ মেঘের ফলে হয়েছে। যত গরম বাড়বে তত সন্ধ্যার পরে ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকে। তাই একটু হলেও আশঙ্কা থেকে যাচ্ছে।


You might also like!