Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Inter Milan vs Benfica:দুই আর্জেন্টাইনের গোলে চড়ে মিলান ডার্বির অপেক্ষায় ইন্টার

Inter Milan did not win the San Siro second leg, the match ended in a 3-3 draw
Inter Milan did not win the San Siro second leg, the match ended in a 3-3 draw

 

ইন্টার মিলান ৩ (৫) : ৩ (৩) বেনফিকা

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বেনফিকার মাঠে ইন্টার মিলান জিতেছিল ২-০ ব্যবধানে। ইউরোপিয়ান প্রতিযোগিতার নকআউটে ৯ বার ২ গোলে এগিয়ে যাওয়ার পর ইন্টার মিলান কখনো বাদ পড়েনি। বিপরীতে নয়বার একই ব্যবধানে পিছিয়ে যাওয়ার পর বেনফিকা একবারের বেশি ঘুরে দাঁড়াতে পারেনি।

তবে পর্তুগিজ ক্লাবটি এবার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগিয়েছে ভালোমতোই। সান সিরোতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে লড়েছে তাল মিলিয়ে। তবে ৩-৩ সমতায় ম্যাচ শেষ করেও ভুগতে হয়েছে ওই প্রথম লেগের কারণেই। 

দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে জিতে ইন্টার মিলান জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ে ইন্টারের প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান।

সান সিরোর ম্যাচটিতে ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় ইন্টার। লাওতারো মার্তিনেজের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বেনফিকা ডি বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে জড়ান নিকোলো বারেল্লা। 

তবে ৩৮ মিনিটেই সমতা নিয়ে আসে বেনফিকা। ইন্টার-রক্ষণের ভুলে পাহারাহীন ফ্রেডরিক অর্সনেস হেডে বল জালে পাঠান। এবারের আসরে নকআউটে ইন্টারের জালে এটি প্রথম গোল।

প্রথম লেগের দুই গোলে পিছিয়ে থাকলেও বেশ কয়েকবার ইন্টার রক্ষণে ভীতি ছড়িয়েছে বেনফিকা। ৬৫ মিনিটে ইন্টারকে স্বস্তির গোল এনে দেন লাওতারো মার্তিনেজ। 

৭৫ মিনিটে লাওতারোকে বদলি করে আরেক আর্জেন্টাইন জোয়াকিন কোরেয়াকে নামান ইন্টার কোচ। তিন মিনিট পর দলকে গোল এনে দেন কোরেয়াও। 

৫-১ ব্যবধানে এগিয়ে তখনই জয় প্রায় নিশ্চিত হয়ে যায় ইন্টারের। তবে শেষের দিকে ব্যবধান কমিয়ে ফেলে বেনফিকা। ৮৬ মিনিটে আন্তোনিও সিলভা দ্বিতীয় গোল এনে দেওয়ার পর ৯৫ মিনিটে আরেকটি গোল করেন পিটার মুসা। বিদায়ের আগে দ্বিতীয় লেগে ৩-৩ সমতার সান্ত্বনা নিয়ে মাঠ ছাড়ে তারা।


You might also like!