
নয়া দিল্লি, ২৮ জানুয়ারি : আগামী মাসের ৩ এবং ৪ ফেব্রুয়ারি ভারতীয় টেনিস দল পাকিস্তানের বিরুদ্ধে টাই খেলতে যাবে ইসলামাবাদের স্পোর্টস কমপ্লেক্সে। ওয়ার্ল্ড গ্রপ ১ প্লে-অফের এই টাই খেলা হবে ঘাসের কোর্টে। এর আগে শেষবার দুই দেশ নিরপেক্ষ দেশে মুখোমুখি হয়েছিল ২০১৯ সালে।
১৯৬৪ সালে ভারত শেষবার ডেভিস কাপের টাই খেলতে পাকিস্তানে গিয়েছিল। ৬০ বছর পর ২০২৪ সালে ভারত আবার একবার সীমান্তপারে গিয়ে ডেভিস কাপের টাই খেলবে। টাইয়ের এক সপ্তাহ আগে ভারতীয় খেলোয়াড় এবং দলের সঙ্গে যুক্ত কর্তাদের ভিসা দিচ্ছে পাকিস্তান। দিল্লিতে পাকিস্তানি দূতাবাস এক বিবৃতি প্রকাশ করে ভিসা প্রদানের বিষয়টি জানিয়েছে।
