Breaking News

 

Game

2 years ago

Asian Games 2023 :৫ হাজারে সোনা জিতে ইতিহাস পারুল চৌধুরির

History of Parul Chowdhury winning gold in 5 thousand
History of Parul Chowdhury winning gold in 5 thousand

 

হানঝাউ : শুটিংয়ের পর অ্যাথলেটিক্স। বেশি পদক আনছেন ভারতীয় অ্যাথলিটরা। আজ মঙ্গলবার হানঝাউ গেমসে সোনা জিতলেন পারুল চৌধুরী। ৩ হাজার স্টিপলচেজে রুপো পেয়েছিলেন। সোনা হাতছাড়া করার আক্ষেপ যে মনের ভিতরে পুষে রেখেছিলেন, আজ তা দেখিয়ে দিলেন তিনি। ৫ হাজার মিটার দৌড় শেষ করতে পারুলের সময় লাগল ১৫:১৪.৭৫। জাপানি দৌড়বিদ হিরিকা হলেন দ্বিতীয়।

অভাবনীয় পারুল যেন এশিয়ান গেমসে নতুন ইতিহাস লিখে ফেললেন। স্টিপলচেজে রুপোর পর ৫ হাজার মিটারে সোনা। অগস্ট মাসে বুদাপেস্টে বিশ্ব মিটেই চমকে দিয়েছিলেন। পদক না জিতলেও প্রতিশ্রুতি ছিল পারুলের। সেখান থেকেই অলিম্পিকের কোটাও পেয়ে গিয়েছেন। এ বার ৫ হাজার মিটারেও নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করলেন। সব মিলিয়ে ভারত ১৪তম সোনা পেল। আর অ্যাথলেটিক্স থেকে এল ১৮ নম্বর মেডেল।


You might also like!