
মুম্বই, ২২ এপিল : আইপিএলে ফাফ ডুপ্লেসি ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন। সর্বোচ্চ স্কোরারদের তালিকায় শীর্ষে পৌঁছে গেলেন আরসিবির এই তারকা। ছিনিয়ে নিলেন অরেঞ্জ ক্যাপ। আইপিএলে যেন স্বপ্নের ফর্মে ডুপ্লেসি। আইপিএলে ৬ ম্যাচে ৩৪৩ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৬৮.৬! রয়েছে ৪টি হাফসেঞ্চুরিও। সর্বোচ্চ ৮৪ রান। অরেঞ্জ ক্যাপ রয়েছে তাঁর দখলেই।
দুই নম্বরে উঠে এসেছেন ডেভিড ওয়ার্নার। ৬ ম্যাচে ২৮৫ রান করেছেন দিল্লি ক্যাপিটালসের তারকা। সর্বোচ্চ ৬৫। ৪টি হাফসেঞ্চুরি। স্ট্রাইক রেট ১২০.৭৬। অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিন নম্বরে আছেন বিরাট কোহলি। ৬ ম্যাচে ২৭৯ রান করেছেন আরসিবির ওপেনার। ১৪২.৩৪ স্ট্রাইক রেট। চার নম্বরে রয়েছেন ডেভন কনওয়ে। তাঁর দল চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ ছন্দে। ৬ ম্যাচে ২৫৮ রান করেছেন কনওয়ে। তিনটি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ৮৩। ব্যাটিং গড় ৫১.৬০। ১৪৪.১৩ স্ট্রাইক রেটে রান করেছেন।
অরেঞ্জ ক্যাপের দৌড়ে ঢুকে পড়েছেন জস বাটলারও। তালিকায় পাঁচ নম্বরে তিনি। ৬ ম্যাচে ২৪৪ রান করেছেন। সর্বোচ্চ ৭৯ রান। ৪০.৬৭ গড়ে রান করেছেন। শেষ পর্যন্ত কার মাথায় উঠবে সেরা ব্যাটারের শিরোপা সেটাই দেখার।
