Game

2 years ago

Lionel Messi:মেসির ইউএস ওপেনের ফাইনালে খেলা নিয়ে সংশয়

Lionel Messi
Lionel Messi

 

যুক্তরাষ্ট্র, ২৫ সেপ্টেম্বর: ২৭ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার মেসির ইন্টার মিয়ামি ইউএস ওপেন কাপের ফাইনালে খেলবে হিউস্টোন ডায়নামোর বিপক্ষে। ওই ম্যাচে মেসির খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।কারন, মেজর লিগ সকারে টরেন্টো এফসির সঙ্গে খেলার সময় চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন মেসি। চোট পেয়েছেন দলের নির্ভরযোগ্য খেলোয়াড় জর্ডি আলবাও।

কোচ টাটা মার্টিনো বলেছেন, ‘তারা সাধারণভাবেই অনুশীলন করেছিল এবং আমরা মনে করেছিলাম তারা খেলার জন্য প্রস্তুত। আমি বিশ্বাস করি না এটা নতুন কিছু অথবা তাদের যে সমস্যা ছিল তার থেকে খারাপ কিছু। এটা হয়তো ক্লান্তি।’সেই সঙ্গে তিনি বলেছেন , বুধবারের ফাইনাল পর্যন্ত মেডিকেল টিমের সাথে পরামর্শ করে প্রতিদিন মূল্যায়ন করা হচ্ছে।' উল্লেখ্য,গত দুটো ম্যাচে মিয়ামির হয়ে মাঠে নামেননি মেসি। মাঠে নামেন নি সার্জিও বুসকেটস এবং জর্দি আলবাও।


You might also like!