Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Tata IPL-2023 : খেলা সম্প্রচারে বিঘ্ন, শুরুতেই ছন্দ পতন জিও-র

IPL and Jio Cinema
IPL and Jio Cinema

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবছর আইপিএল সম্প্রচারের স্বত্ব মিলেছে 'ভায়াকম ১৮'-র যাতে খরচ হয়েছে প্রায় ২৩৭৫৮ কোটি। সেই অনুযায়ী জিও সিনেমা অ্যাপে দেখা যাচ্ছে আইপিএলের ম্যাচগুলি। কিন্তু প্রথম দিনেই হল ছন্দ পতন। বার বার বিঘ্নিত হল সম্প্রচার, যা নিয়ে ভবিষ্যতে সম্প্রচারে গুনমান নিয়ে আশঙ্কায় দর্শক মহল। 


চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স ম্যাচ দিয়ে শুক্রবার থেকে শুরু হয়েছে এবছরের আইপিএল।। কিন্তু সেই ম্যাচ দেখতে গিয়ে বার বার থমকে গেল সম্প্রচার। টিভিতে খেলা দেখাচ্ছে স্টারস্পোর্টস।কিন্তু মোবাইলে সমস্যা দেখা গেল বার বার। সেই নিয়ে একাধিক অভিযোগ দেখা গেল টুইটারে। আইপিএল শুরুর আগেই ভায়াকমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে, জিয়োসিনেমাতে বিনামূল্যে দেখা যাবে আইপিএল। অনেকেই তাই মোবাইলে খেলা দেখার আশায় ছিলেন। সেই ম্যাচ দেখা গেলেও মাঝে মাঝেই আটকে গেল সম্প্রচার।


এ বছরই আইপিএলে প্রথম বার টিভি এবং ডিজিটাল স্বত্ব দুটি আলাদা সংস্থা কিনেছে। আগে পুরোটাই একটি সংস্থার হাতে থাকত। স্টার টিভি স্বত্ব কেনে ২৩,৫৭৫ কোটি টাকা। গতকাল সম্প্রচারে শুরুতে অরিজিৎ সিংহ-র অনুষ্ঠানের সময় হঠাৎ সম্প্রচার বন্ধ করে বিজ্ঞাপন দেখাতে শুরু করে স্টার স্পোর্টস। অনুষ্ঠানের মাঝে হঠাৎ এমন ভাবে বিজ্ঞাপনে চলে যাওয়া ভাল ভাবে নেননি দর্শকরা। ওই এক বারই বিজ্ঞাপন দেখানো হয়। তার পর যদিও আর কোনও সমস্যা হয়নি। ম্যাচ দেখতেও কোনও সমস্যা হয়নি। জিয়োতে যাঁরা খেলা দেখছিলেন, তাঁরা যদিও অরিজিতের গানের মাঝে কোনও বিজ্ঞাপন পাননি।

You might also like!