Game

2 years ago

Neeraj Chopra:ডায়মন্ড আর হাতে 'থাকল' না, দ্বিতীয় হলেন নীরজ

Neeraj Chopra
Neeraj Chopra

 

ইউজিন,১৭ সেপ্টেম্বর : এ বছর যে কটি ইভেন্টে নেমেছেন সবকটিতেই শীর্ষে থেকেছেন। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না উঠতেই নতুন কোন ইভেন্ট।

প্রত্যাশা পূরণ হল না। ডায়মন্ড লিগের ফাইনালে দ্বিতীয় স্থানে শেষ করলেন।হওয়া গেল না টানা দ্বিতীয় বার চ্যাম্পিয়ন। এ বছর প্রথম কোনও টুর্নামেন্টে দ্বিতীয় নীরজ। ডায়মন্ড লিগ ফাইনালে চ্যাম্পিয়ন জ্যাকুব ভাদলেচ। ৮৪.২৪ মিটার জ্যাভলিন ছোড়েন তিনি। ভারতীয় তারকা নীরজ চোপড়া ৮৩.৮০ মিটার ছুড়েন।

ইউজিনে খেতাব ধরে রাখার লক্ষ্যই ছিল নীরজের। তবে পরিবেশই নীরজকে পিছিয়ে দিল। প্রচণ্ড হাওয়া। সেখানে লক্ষ্য স্থির রাখা কঠিন। দু-বার ফাউলও হল নীরজের। সেরা থ্রো এল দ্বিতীয় প্রচেষ্টায়। ৮৩.৮০ মিটার ছোড়েন। এ মরসুমে প্রথম বার কোনও ইভেন্টে ৮৫ মিটারের কম দূরত্বে ছুড়লেন নীরজ।

You might also like!