
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত শুক্রবার ঘোষণা হয়েছে মুম্বইয়ের নতুন অধিনায়কের নাম। ঠিক হয়ে গিয়েছে হার্দিকের নাম। তারপরেই রোহিতের জন্য জাল ফেলেছিল দিল্লি। কিন্তু সৌরভের সেই জাল কেটে দিল সচিনের মুম্বই। দিল্লিকে তারা জানিয়েছে রোহিতকে ছাড়া হবে না। যার জেরে এখন হতাশ দিল্লি শিবির।
সৌরভের হাত ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিতে এসেছিলেন রোহিত শর্মা। সেই রোহিতকে মুম্বই নেতৃত্ব থেকে সরাতে দেরি করেনি দিল্লি। রোহিতকে তাদের দলে নেওয়ার জন্য মুম্বইকে প্রস্তাব দিয়েছিল দিল্লি। কিন্তু সৌরভের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে মুম্বই। সাফ জানানো হয়েছে, রোহিতকে ছাড়ার প্রশ্নই নেই।
আসলে দিল্লির হাতে এই মরশুমে কোনও অধিনায়ক নেই। এখনও নিশ্চিত নয় দুর্ঘটনার পর এই আইপিএলে পন্থ মাঠে নামতে পারবেন কীনা, ওয়ার্নারের নেতৃত্বের উপর আস্থা নেই টিম ম্যানেজমেন্টের। এদিকে রোহিতকে পাওয়ার আশাও জলে গেল।
