Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

TATA IPL 2023 : আজ লিগ টেবলের শেষ দুটি দল মুখোমুখি, দ্বিতীয় জয়ের আশায় দিল্লি

SRH vs DC
SRH vs DC

 

হায়দরাবাদ, ২৪ এপ্রিল : পরপর পাঁচটি ম্যাচে হারার পর দিল্লি জয়ের রাস্তা খুঁজে পেয়েছে গত ম্যাচে। গত ম্যাচে কেকেআরকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেয়েছে দিল্লি ক্যাপিটালস। সোমবার দিল্লির সামনে থাকছে টুর্নামেন্টের আরেক দুর্বল দল সানরাইজার্স হায়দাবাদ। দিল্লি কি পারবে টুর্নামেন্টের দ্বিতীয় জয় তুলে নিতে। পয়েন্ট তালিকায় ২ পয়েন্ট নিয়ে টেবলের একেবারে শেষে রয়েছে দিল্লি ক্যাপিটালস।

পরপর পাঁচটি ম্যাচ হেরে প্লে অফে যাওয়ার ব্যাপারে অনিশ্চিত আছে। আর ৪ পয়েন্ট নিয়ে একধাপ উপরে সানরাইজার্স হায়দরাবাদ। তারা পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ হেরেছে আর জিতেছে দুটি ম্যাচ। আজ নড়বড়ে দিল্লির বিরুদ্ধে জিততে মরিয়া এইডেন মার্করামের টিম।

আজ ঘরের মাঠে হায়দ্রাবাদ ম্যাচ খেলবে। গত ম্যাচে জিতলেও দিল্লির মাথাব্যথা ব্যাটিং বিভাগ। একমাত্র ডেভিড ওয়ার্নার ও অক্ষর প্যাটেল ছাড়া দলের আর কোনও ব্যাটারের ব্যক্তিগত রান ১০০-র পার হয়নি। ছয় ইনিংসে ওপেনার পৃথ্বী শ-র রান সংখ্যা মাত্র ৪৭। মিডল অর্ডারের অবস্থাও একই। বিদেশিদের অবস্থাও শোচনীয়। চার ম্যাচে মিচেল মার্শের ঝুলিতে ৬ রান, পাঁচ ম্যাচে রোভম্যান পাওয়েলের ৩ রান, তিন ম্যাচে রাইলি রোসোর ৪৪ রান আর শেষ ম্যাচে খেলা ফিল সল্টের রান সংখ্যা ৫! প্রতিটি ম্যাচে খেলোয়াড় পরিবর্তন করেও ভালো কিছু হচ্ছে না।

তবে ব্যাটিং নিয়ে চিন্তায় রয়েছে সানরাইজার্স হায়দরাবাদও। ছয় ম্যাচে চার বার ওপেনিং জুটিতে পরিবর্তন এনেছে হায়দরাবাদ। প্রথম পাঁচ ম্যাচে ওপেন করেছিলেন মায়াঙ্ক আগরওয়াল। শেষ ম্যাচে ওপেনিংয়ে নামেন হ্যারি ব্রুক এবং অভিষেক শর্মা। টপ অর্ডারের ব্যর্থতা সানরাইজার্সকে ভাবাচ্ছে। কেকেআরের বিরুদ্ধে শতরান হাঁকানোর পর ব্রুকের ব্যাটে আর রান নেই। রাহুল ত্রিপাঠী ও ক্যাপ্টেন এইডেন মার্করামের অবস্থাও একই রকম।


You might also like!