Game

2 years ago

Darren Bravo : ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে গেলেন ক্যারিবিয়ান তারকা ড্যারেন ব্রাভো

Darren Bravo  (File picture)
Darren Bravo (File picture)

 

পোট অফ স্পেন : ঘরোয়া ক্রিকেটে ভালো সাফল্য পাওয়ার পরও ক্যারিবিয়ান তারকা ড্যারেন ব্রাভো ইংল্যান্ড সিরিজে সুযোগ না পাওয়ার জন্য ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে গেলেন।

ব্রাভো বলেছেন, ‘এই মুহূর্তে তিনটি দল তিন সংস্করণের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করছে। সব মিলিয়ে ৪০-৪৫ জন ক্রিকেটারের মধ্যে আমি আছি।কিন্তু ঘরোয়া প্রতিযোগিতায় যথেষ্ট সাফল্য পাওয়ার পরও যদি কোনো দলেই আমার জায়গা না হয়, তাহলে বুঝতে হচ্ছে , এখানে আমার ভবিষ্যৎ নেই।’

ব্রাভো অবশ্য বলছেন,এখনই ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাচ্ছি না আর হালও ছাড়ছি না। কিছু সময়ের জন্য দূরে থাকাই ভালো। তরুণ প্রতিভাবানদের জায়গা ছেড়ে দেওয়া উচিত।’

You might also like!