Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Cristiano Ronaldo:সৌদি লিগে এক মরসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো

Cristiano Ronaldo scored the highest goal in a season in the Saudi League
Cristiano Ronaldo scored the highest goal in a season in the Saudi League

 

রিয়াদ, ২৮ মে : আল নাসরকে এই মরসুমে শিরোপা এনে দিতে না পারলেও ব্যক্তিগত অর্জনে সকলকে পিছনে ফেললেন রোনাল্ডো। আল ইত্তিহাদের বিপক্ষে দলকে বড় জয় এনে দিলেন, সেই সঙ্গে জোড়া গোল করেন। আর তাতেই ভেঙে গেল রেকর্ড। ৩৫ গোল করে রোনাল্ডোই এখন লিগটির ইতিহাসে এক মরসুমে সর্বোচ্চ গোল করা খেলোয়াড় হলেন।

সোমবার (২৭ মে) রাতে সৌদি প্রো লিগের খেলায় আল ইত্তিহাদকে ৪-২ গোলে হারাল আল নাসর। এদিন জোড়া গোল করে সৌদি লিগের ইতিহাসে এক মরসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়লেন তিনি। রোনাল্ডো ছাড়াও আল নাসরের পক্ষে গোল করেছেন আব্দুলরহমান ঘারিব ও মেশারি আল-নেমের। আর আল ইত্তিহাদের পক্ষে ফারাহ আলি আল শামরানি ও ফ্যাবিনিয়ো একটি করে গোল করেন। লিগে আল নাসরের শেষ ম্যাচ ছিল। ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলে তারা। আর সমান ম্যাচে ৯৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হল আল হিলাল। ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছে গতবারের চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ।


You might also like!