
কেপটাউন, ৩০ ডিসেম্বর : কেপটাউনে আগামী ৩ জানুয়ারি সিরিজে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়লেন দক্ষিণ আফ্রিকার এই পেশার। তাঁর পেলভিক ইনফ্লেমেশন হয়েছে। ভারতের দ্বিতীয় ইনিংসে বল করার সময় অসুস্থ বোধ করেন তিনি। ভারতের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫ ওভার বল করেছিলেন কোয়েটজ়ি। তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকা ম্যাচ জেতার সময়ও মাঠে ছিলেন না তিনি।
তবে দক্ষিণ আফ্রিকা এখনো তাঁর জায়গায় কোন খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি। উল্লেখ্য,সেঞ্চুরিয়নের প্রথম টেস্টে কোয়েৎজি দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান দিয়েছিলেন। দুই ইনিংস মিলিয়ে মোট ২১ ওভার বল করে ১০২ রানে ১ উইকেট নেন কোয়েৎজি। শুক্রবার স্ক্যানের পর এ পেসারের চোটের ব্যাপারে নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকা। দলের কোচ কনরাড সুকরি বলেছেন, ‘প্রাথমিক সতর্কতা হিসেবে কোয়েৎজিকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। তবে আগামী ১০ জানুয়ারি শুরু হতে যাওয়া এসএ ২০ (ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট) টুর্নামেন্টে কোয়েৎজি খেলতে পারবেন কি না, তাও নিশ্চিত নয়।'
