Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Champions League: চ্যাম্পিয়নস লিগ: ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে দিল বরুশিয়া ডর্টমুন্ড

Borussia Dortmund beat PSG at home
Borussia Dortmund beat PSG at home

 

প্যারিস, ২ মে : বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে পিএসজি জিততে পারল না। ফাইনালে ওঠার লড়াইয়ে হেরে গেল বরুশিয়া ডর্টমুন্ড এর কাছে।

সিগনাল এদুনা পার্কে সেমি-ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতেছে জার্মান দলটি। প্রথমার্ধের ৩৬ মিনিটে ব্যবধান গড়ে দেন নিকলাস ফুয়েলখুগ। এই গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে কিছুটা এগিয়ে রইল ডর্টমুন্ড।চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে এই নিয়ে টানা ১১ ম্যাচে অপরাজিত রইল ডর্টমুন্ড (৭ জয়, ৪ ড্র)।

গ্রুপ পর্বের ম্যাচে এই দুই দলের সাক্ষাৎকারটি ছিল ১-১। মঙ্গলবার ম্যাচের আগে ফরাসি কোচ লুইস এনরিকে বলেছিলেন, এবার তারা জয় পেতে চান। কিন্তু তা হল না। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে গেলে এখন তাদের দ্বিতীয় লেগের দিকে তাকিয়ে থাকতে হবে।আগামী মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ে ঘরের মাঠে ফিরতি লেগে নামবে পিএসজি।


You might also like!