
কলকাতা : আজ কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক করল মহামেডান স্পোর্টিং। সুপার সিক্সের ম্যাচে মোহনবাগানকে ২-০ গোলে হারিয়ে এই সম্মান পেল তারা। এর ফলে টানা তৃতীয় বার লিগ জয়ের নজির গড়ল সাদা-কালো ব্রিগেড। এনিয়ে ১৪ বার লিগ খেতাব জিতল তারা।
এর আগে ১৯৩৪ থেকে ১৯৩৮ পর্যন্ত টানা কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিস মহামেডান স্পোর্টিং।
