
সাওপাওলো, ৭ ডিসেম্বর : রোমা ও এসি মিলানের প্রাক্তন রাইট-ব্যাক ও ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসাবে দুটি বিশ্বকাপ জয়ী ব্রাজিলের কাফু দেনার দায়ে জর্জরিত। ফলে ব্রাজিলীয় এই লিজেন্ডকে দেনা মেটাতে ব্যাংক থেকে সময় দেওয়া হয়েছিল মাত্র ৪৫ দিন। ফলে ঋণ পরিশোধের জন্য সাও পাওলোতে তার বিলাসবহুল বাড়িটি নিলামে তোলা হয়েছিল।
বাধ্য হয়ে তিনি ৬৫ লাখ পাউন্ডের বাড়িটি মাত্র ৪০ লাখ পাউন্ডে বিক্রি করে দিলেন। সাওপাওলোতে ব্রাজিল লিজেন্ড-এর এই প্রাসাদোপম বাড়িতে রয়েছে একটি সিনেমা হল ও ফুটবল মাঠ।
