Game

2 years ago

East Bengal: ঘরের মাঠে বড় জয় ইস্টবেঙ্গলকে

Big win for East Bengal at home
Big win for East Bengal at home

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতা লিগে (CFL 2023) গ্রুপ পর্বে শেষ ম্যাচে বড় ব্যবধানে জয় ইস্টবেঙ্গলের (East Bengal)। বৃহস্পতিবার ঘরের মাঠে জর্জ টেলিগ্রাফকে হারাল ৪-০ গোলের ব্যবধানে। হ্যাটট্রিক করলেন লাল-হলুদের জেসিন টিকে। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে লিগের সুপার সিক্সে প্রবেশ ইস্টবেঙ্গলের।

ম্যাচের প্রথম ১০ মিনিটেই গোল পেয়ে যেত জর্জ টেলিগ্রাফ। গোলকিপার আদিত্য পাত্রের বুদ্ধিতে বেঁচে যায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধে ইস্টবেঙ্গল বেশ কিছু সুযোগ পেলেও গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ১৬ সেকেন্ডের মাথায় প্রথম গোল আসে। দুমিনিট পর ফের গোল। ৫২ মিনিটে তৃতীয় গোল করে ইস্টবেঙ্গল। ৮১ মিনিটে টিমের হয়ে তৃতীয় গোল করেন জেসিন।

You might also like!