
পোর্ট অফ স্পেন : আসন্ন ২০২৪ সালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও আমেরিকায় যৌথভাবে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। টি-টোয়েন্টিতে তেমন ছন্দে না থাকলেও এবারের বিশ্বকাপে বিরাট-রোহিতের থাকাটা জরুরী বলে মনে করেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার ক্রিস গেইল, যিনি ''ইউনিভার্স বস'' নামে খ্যাত।
সম্প্রতি বিশ্বকাপে রোহিত-কোহলির দুর্দান্ত পারফরম্যান্স দেখেই ক্যারবীয় তারকার এমন প্রত্যাশা। গেইল মনে করেন,টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তাদের থাকা উচিত।
কোহলি-রোহিতের প্রশংসা করে গেইল বলেছেন, ‘আমি বিশ্বকাপে তাদের আক্রমণাত্মক ব্যাটিং উপভোগ করেছি। এরা দুজনেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললে দলের প্রত্যাশা পূরণ করবে এটা আমার বিশ্বাস।’
