Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

TATA IPL 2023:এক ঝলকে দেখে নিন আপডেটেড পয়েন্ট টেবল,বেগুনি আর কমলা টুপির তালিকায় কী বা পরিবর্তন হল?

Tata Ipl POint Tabel
Tata Ipl POint Tabel

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সানরাইজার্স হায়দরাবাদকে হারানোর পরেও, লিগ টেবলের লাস্টবয় হয়েই থাকল দিল্লি ক্যাপিটালস। তবে তারা ৭ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে অক্সিজেন পেয়েছে। পাশাপাশি দিল্লি জেতায় আরও চাপ বাড়ল কলকাতা নাইট রাইডার্সের। কারণ তাদেরও পয়েন্ট ৭ ম্যাচে ৪। ক্রমশ নীচে নামছে কলকাতার টিম। আর একটি হার তাদের আরও তলানিতে পাঠাবে। হায়দরাবাদ-দিল্লি ম্যাচের পর অবশ্য পয়েন্ট টেবল এবং অরেঞ্জ ও পার্পল ক্যাপের তালিকায় খুব বেশি পরিবর্তন হয়নি।

এক ঝলকে দেখে নিন আপডেটেড পয়েন্ট টেবল:

১) টিম- চেন্নাই সুপার কিংস, ম্যাচ: ৭, জয়: ৫, পরাজয়: ২, ড্র: ০, পয়েন্ট: ১০, নেট রানরেট: ০.৬৬২

২) টিম- রাজস্থান রয়্যালস, ম্যাচ: ৭, জয়: ৪, পরাজয়: ৩, ড্র:০, পয়েন্ট: ৮, নেট রানরেট: ০.৮৪৪

৩) টিম- লখনউ সুপার জায়ান্টস, ম্যাচ: ৭, জয়: ৪, পরাজয়: ৩, ড্র:০, পয়েন্ট: ৮, নেট রানরেট: ০.৫৪৭

৪) টিম- গুজরাট টাইটান্স, ম্যাচ: ৬, জয়: ৪, পরাজয়: ২, ড্র:০, পয়েন্ট: ৮, নেট রানরেট: ০.২১২

৫) টিম- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম্যাচ: ৭, জয়: ৪, পরাজয়: ৩, ড্র:০, পয়েন্ট: ৮, নেট রানরেট: -০.০০৮

৬) টিম- পঞ্জাব কিংস, ম্যাচ: ৭, জয়: ৪, পরাজয়: ৩, ড্র:০, পয়েন্ট: ৮, নেট রানরেট: -০.১৬২

৭) টিম- মুম্বই ইন্ডিয়ান্স, ম্যাচ: ৬, জয়: ৩, পরাজয়: ৩, ড্র: ০, পয়েন্ট: ৬, নেট রানরেট: -০.২৫৪

৮) টিম- কলকাতা নাইট রাইডার্স, ম্যাচ: ৭, জয়: ২, পরাজয়: ৫, ড্র: ০, পয়েন্ট: ৪, নেট রানরেট: -০.১৮৬

৯) টিম- সানরাইজার্স হায়দরাবাদ, ম্যাচ: ৭, জয়: ২, পরাজয়: ৫, ড্র: ০, পয়েন্ট: ৪, নেট রানরেট: -০.৭২৫

১০) টিম- দিল্লি ক্যাপিটালস, ম্যাচ: ৭, জয়: ২, পরাজয়: ৫, ড্র: ০, পয়েন্ট: ৪, নেট রানরেট: -০.৯৬১

অরেঞ্জ ক্যাপের আপডেটেড তালিকা:

১) ফ্যাফ ডু'প্লেসি- ফ্যাফ এক নম্বর জায়গাই ধরে রেখেছেন। তিনি আপাতত বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে। ৪০০ পার করে গিয়েছেন। ৭ ম্যাচে তাঁর মোট সংগ্রহ এখন ৪০৫ রান। অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে ফ্যাফ। সর্বোচ্চ স্কোর ৮৪। গড় ৬৭.৫০। স্ট্রাইকরেট ১৬৫.৩০।

২) ডেভন কনওয়ে- ডেভন কনওয়ে রয়েছেন অরেঞ্জ ক্যাপ তালিকার দুই নম্বরে। ৭ ম্যাচে ৩১৪ করেছেন তিনি। সর্বোচ্চ রান ৮৩। গড় ৫২.৩৩। স্ট্রাইকরেট ১৪৩.৩৭।

৩) ডেভিড ওয়ার্নার- দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার কমলা টুপির লড়াইয়ে তিন নম্বরে রয়েছেন। তাঁর মোট রান এখন ৩০৬। সর্বোচ্চ ৬৫। গড় ৪৩.৭১। স্ট্রাইকরেট ১১৯.৫৩।

৪) বিরাট কোহলি- ৭ ম্যাচে তিনি ২৭৯ রান করে কোহলি রয়েছেন কমলা টুপির তালিকার চারে। তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮২। গড় ৪৬.৫০। স্ট্রাইকরেট ১৪১.৬২।

৫) রুতুরাজ গায়কোয়াড়- রুতুরাজ ৭ ম্যাচে ২৭০ রান করে কমলা টুপির তালিকায় পাঁচে জায়গা করে নিয়েছেন। তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯২। গড় ৪৫.০০। স্ট্রাইকরেট ১৪৭.৫৪।

পার্পল ক্যাপের আপডেটেড তালিকা:

১) মহম্মদ সিরাজ- মহম্মদ সিরাজ বেগুনি টুপির তালিকায় এক নম্বর জায়গার দখল রেখেছে। ৭ ম্যাচে তাঁর উইকেট এখন ১৩। ইকোনমি রেট ৭.১৭। সেরা পারফরম্যান্স ২১/৪।

২) আর্শদীপ সিং- ৭ ম্যাচে আর্শদীপও ১৩ উইকেট নিয়েছেন। তিনি বেগুনি টুপির তালিকায় দুইয়ে রয়েছেন। তাঁর ইকোনমি রেট ৮.১৬। সেরা পারফরম্যান্স ২৯/৪।

৩) যুজবেন্দ্র চাহাল- পার্পল ক্যাপের তালিকায় তিনে রয়েছেন যুজি। সাত ম্যাচে মোট ১২টি উইকেট রয়েছে যুজবেন্দ্র চাহালের দখলে। তাঁর ইকোনমি রেট ৮.০৭। সেরা পারফরম্যান্স ১৭/৪।

৪) রশিদ খান- পার্পল ক্যাপের তালিকায় চারে রয়েছেন রশিদ। ছয় ম্যাচে তাঁর মোট উইকেট সংখ্যা এখন ১২। তাঁর ইকোমি রেট ৮.২৯। সেরা পারফরম্যান্স ৩১/৩।

৫) ) তুষার দেশপাণ্ডে- ৭ ম্যাচে তুষার দেশপাণ্ডের মোট উইকেট সংখ্যাও এখন ১২। তিনি রয়েছেন পাঁচে। তাঁর ইকোমি রেট ১০.৯৭। সেরা পারফরম্যান্স ৪৫/৩।



You might also like!