Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Brazil Football Match:ব্রাজিল ফুটবলে ম্যাচ ফিক্সিং-এর অভিযোগ, জড়িত একাধিক ফুটবলার!

Football
Football

 

ব্রাজিল, ২১ এপ্রিল : বিশ্বকাপে ব্রাজিল দল ঘুরে দাঁড়াতে পারেনি। হতাশায় নিমজ্জিত বিশ্ব ফুটবল। এরই মধ্যে নতুন করে বিশাল দু:সংবাদ পেল দেশটির ফুটবল। ব্রাজিলের টপ ফ্লাইট সকার লিগে অন্তত ১১টি ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। ধারণা করা হচ্ছে ম্যাচ গড়াপেটায় একাধিক ফুটবলার জড়িত আছেন। তবে কোনো ফুটবলারের নাম এখনো প্রকাশ্যে আনেননি তাঁরা। তদন্তকারীরা ম্যাচ ফিক্সিংয়ের তদন্ত করতে গিয়ে ব্রাজিলের ছয়টি রাজ্য এবং ১৬টি শহরের ব্যবসায়ী ও ফুটবলারদের বাড়িতে অভিযান চালিয়েছেন। ৯ জন ফুটবলারকে সন্দেহের চোখে দেখছেন তাঁরা।

ইতিমধ্যে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। যদিও তদন্তকারীরা তাঁদের পরিচয় গোপন রেখেছেন। এই মুহূর্তে সবার সামনে ফুটবলার এবং দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের নাম প্রকাশ্যে আনতে নারাজ তাঁরা। নভেম্বর মাস থেকে তদন্ত শুরু হয়েছে। প্রথমে তিনটি ম্যাচকে কেন্দ্র করে তদন্ত চালানো হয়, কিন্তু তারপর সর্বমোট ১১টি ম্যাচে দুর্নীতি হয়েছে বলে মনে করা হচ্ছে। তদন্তকারীরা জানাচ্ছেন, এ কাজ করার জন্য তাঁরা ১০ থেকে ২০ হাজার ডলার পর্যন্ত নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

You might also like!