Breaking News
 
CM Suvendu Adhikari: নন্দীগ্রামে উন্নয়নের ডালি! একাধিক প্রকল্পের উদ্বোধন, ‘ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড’ নিয়ে তোপ শুভেন্দুর Mamata Banerjee writes to EC: তৃণমূলের প্রতীক-তহবিল মামলায় দ্রুত ফয়সালার আর্জি! ফের কমিশনকে চিঠি মমতার Grand Canyon Flash Floods: গ্র্যান্ড ক্যানিয়নে আচমকা হড়পা বান! ২০ জনের খোঁজ নেই, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা 26000 Recruitment Case : যোগ্য শিক্ষকদের চাকরি নিয়ে সুপ্রিম স্বস্তি! ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত মেয়াদ বৃদ্ধি Rijiju warning protesters : নিউ ইয়র্কে প্রতিবাদের নামে তেরঙ্গার অপমান! ‘চরম মূল্য চোকাতে হবে’, কড়া বার্তা দিল্লির Abhishek Banerjee : ‘ওয়েবসাইটে এফআইআরের কপি কোথায়?’ ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশকে পালটা ইমেল অভিষেকের

 

Game

2 years ago

ICC WC 2023 : দেশের সংকটকে স্মরণ করে কালো ব্যান্ড পরে খেলতে নামল আফগানিস্তান

Afghanistan wore black bands in Match (Collected)
Afghanistan wore black bands in Match (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত রবিবার সকালে পরপর ভয়ংকর কম্পনে কেঁপে ওঠে আফগানিস্তান। সূত্র অনু্যায়ী রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের উৎসস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিমি উত্তর পশ্চিমে। তীব্র এই ভূমিকম্পে এখনও পর্যন্ত ৪ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারেই বলেই আশঙ্কা। ইতিমধ্যেই আফগানিস্তানের মানুষের পাশে দাঁড়াতে বিশ্বকাপ খেলে উপার্জন করা সমস্ত অর্থই দুর্গতদের সাহায্যে দান করবেন বলে জানিয়েছেন সে দেশের ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান।

দেশের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরতে ও হতাহতদের শ্রদ্ধা জানাতে বুধবার ভারতের বিরুদ্ধে ম্যাচে নামার আগে হাতে কালো ব্যান্ড বেঁধে নেন আফগান ক্রিকেটাররা। জাতীয় সঙ্গীত গাওয়ার সময়ে হাসমাতুল্লা শাহিদিদের কালো ব্যান্ড চোখে পড়ে ক্রিকেটপ্রেমীদের সকলেরই।

উল্লেখ্য, এদিন টসে জিতে ব্যাটিং নেয় আফগানিস্তান।ভারতীয় দলে একটি বদল করেছে টিম ম্যানেজমেন্ট। দল থেকে বাদ পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর বদলে দলে রাখা হয়েছে শার্দূল ঠাকুরকে।  

You might also like!