
জেনেভা, ২৩ নভেম্বর : আগামী বছরের ১৪ জুন জার্মানিতে বসতে চলেছে ইউরো চ্যাম্পিয়নশিপ। ২৪ দলের এই টুর্নামেন্টে ২১ দলের জায়গা নিশ্চিত হয়েছে।। ইউরো বাছাইপর্বের সব গ্রুপের খেলা চলতি সপ্তাহে শেষ হয়েছে। ইউরো চ্যাম্পিয়নশিপে ২০টি দল সরাসরি খেলা নিশ্চিত করেছে। আর স্বাগতিক জার্মানি-সহ মোট ২১টা দল মূল পর্বে যাওয়া নিশ্চিত করেছে। আর কোয়ালিফাই পর্ব থেকে আসবে ৩টি দল।
ইউরোয় জায়গা নিশ্চিত করা ২১টি দল হল-
স্বাগতিক জার্মানিসহ বেলজিয়াম, ফ্রান্স, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, তুরস্ক, অস্ট্রিয়া, ইংল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া, আলবেনিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস, রোমানিয়া, সুইজারল্যান্ড, সার্বিয়া, ইতালি, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, স্লোভেনিয়া।
প্লে অফে খেলবে:
ইউক্রেন, পোল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড, গ্রিস, ইসরায়েল, বসনিয়া, জর্জিয়া, কাজাখস্তান, লুক্সেমবার্গ ও এস্তোনিয়া।
