Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Country

1 month ago

Weather IMD forecast: উত্তরে জাঁকিয়ে শীত, দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস

Weather forecast India
Weather forecast India

 

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর : কনকনে ঠান্ডায় কাঁপছে দেশের উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। জমজমাট ঠান্ডা দিল্লি, উত্তর প্রদেশ, পঞ্জাব ও হরিয়ানায়। আবার শীতে কাঁপছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর। এমতাবস্থায় ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ভারতে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকালে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আইএমডি আরও জানিয়েছে, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশা, পঞ্জাবে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী দুই থেকে তিন দিন হরিয়ানা, রাজস্থান, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া এবং দিল্লিতে একই রকম পরিস্থিতি বিরাজ করবে। আগামী দুই দিন পূর্ব উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ এবং ওড়িশায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। আইএমডি জানিয়েছে, আগামী দুই দিন উত্তর-পশ্চিম ভারতে এবং আগামী চার দিন মহারাষ্ট্রে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

You might also like!