Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

1 year ago

Akhilesh Yadav: মহাকুম্ভ প্রসঙ্গে মমতা যা বলেছেন, তা একেবারেই ঠিক : অখিলেশ যাদব

Akhilesh Yadav
Akhilesh Yadav

 

লখনউ, ১৯ ফেব্রুয়ারি : মহাকুম্ভ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'মৃত্যু কুম্ভ' মন্তব্যকে স্বাগত জানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বুধবার অখিলেশ বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা ঠিক। তাঁর রাজ্যের লোকজনও প্রাণ হারিয়েছেন। বাংলা ও অন্যান্য রাজ্য থেকে আসা বিপুল সংখ্যক মানুষ মারা গিয়েছেন। এফআইআরও নথিভুক্ত করা হচ্ছে না। কেন এই মহাকুম্ভের আয়োজন করা হয়েছিল? বহু শতাব্দী ধরে ভক্তরা আসছেন, কুম্ভ চলে আসছে প্রাচীনকাল থেকে।"

অখিলেশ যাদব আরও বলেছেন, "ব্যবস্থা করার দায়িত্ব কার ছিল? যখন মুখ্যমন্ত্রী বলেন, ১০০ কোটি মানুষের জন্য ব্যবস্থা করা হয়েছে, মানুষ আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তিনি যখন সেলিব্রেটি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানান, লোকজন আস্থাশীল ছিল যে ব্যবস্থা ভাল হবে। কিন্তু তা হয়নি। বিজেপি জনগণের আবেগের সুযোগ নিচ্ছে।"

You might also like!