Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

1 year ago

Rahul Gandhi: ভোটার তালিকা নিয়ে আলোচনা হওয়া উচিত, রাহুল গান্ধী

Rahul Gandhi
Rahul Gandhi

 

নয়াদিল্লি, ১০ মার্চ : ভোটার তালিকা নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। এমনটাই দাবি জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার লোকসভায় রাহুল গান্ধী বলেছেন, "দেশজুড়ে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। প্রতিটি বিরোধী দলেই ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। সমগ্র বিরোধী দল শুধু বলছে, ভোটার তালিকা নিয়ে আলোচনা হওয়া উচিত।”

উল্লেখ্য, সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পিএম শ্রী প্রকল্প নিয়ে মন্তব্যের প্রতিবাদে ডিএমকে এবং কংগ্রেস সাংসদদের বিক্ষোভের জেরে লোকসভার অধিবেশন দুপুর পর্যন্ত মুলতবি করা হয়েছে। অন্যদিকে, রাজ্যসভায় কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, সমাজবাদী পার্টি এবং অন্যান্য সদস্যরা ডুপ্লিকেট ভোটার আইডি ইস্যু এবং অন্যান্য বিষয় নিয়ে ওয়াকআউট করেন।

You might also like!