Country

2 years ago

Trainer Aircraft Crashes: তেলেঙ্গানার ডিন্ডিগুলে ভেঙে পড়ল প্রশিক্ষণ বিমান; দু'জন পাইলটের মৃত্যু, ব্যথিত রাজনাথ সিং

Training aircraft crashes in Dindigul, Telangana
Training aircraft crashes in Dindigul, Telangana

 

হায়দরাবাদ, ৪ ডিসেম্বর : তেলেঙ্গানার ডিন্ডিগুল জেলায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি প্রশিক্ষণ বিমান। ডিন্ডিগুলে এয়ার ফোর্স একাডেমিতে প্রশিক্ষণের সময় সোমবার সকাল ৮.৫৫ মিনিট নাগাদ পাইলেটুস প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে, এই ঘটনায় ভারতীয় বায়ুসেনার দুই পাইলটের মৃত্যু হয়েছে। দু'জন পাইলটের মধ্যে একজন পাইলট এবং অপরজন প্রশিক্ষক।

বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, একটি পাইলেটুস পিসি ৭ এমকে II বিমান সোমবার সকালে হায়দরাবাদ থেকে একটি নিয়মিত প্রশিক্ষণের সময় দুর্ঘটনার সম্মুখীন হয়েছে৷ বিমানে থাকা দু'জন পাইলটের মৃত্যু হয়েছে। মাটিতে আছড়ে পড়ার পর বিমানটিতে আগুনও ধরে যায়। সাধন নাগরিক জীবন অথবা সম্পত্তির কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে কোর্ট অফ ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে।

বিমান দুর্ঘটনায় দু'জন পাইলটের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ব্যথিত রাজনাথ সিং নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, "হায়দরাবাদের কাছে এই দুর্ঘটনায় মর্মাহত। এটা খুবই দুঃখজনক যে দু'জন পাইলট প্রাণ হারিয়েছেন। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা।"

You might also like!