
মুম্বই, ২৬ নভেম্বর : সংবিধান দিবসের দিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ শিবসেনা নেতা সঞ্জয় রাউত। রবিবার সঞ্জয় রাউত দাবি করেছেন, বিগত ১০ বছর ধরে সংবিধানকে দুর্বল করার চেষ্টা চলছে। দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে তিনি বলেছেন, "সংবিধান রক্ষা করা দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব।"
রবিবার সকালে এক সংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, "আজ সংবিধান দিবস। ডক্টর বাবাসাহেব আম্বেদকরের প্রচেষ্টায় দেশ সংবিধান পেয়েছে। সংবিধানের জন্যই আমাদের গণতন্ত্র ও স্বাধীনতা শক্তিশালী ছিল। কিন্তু গত ১০ বছর ধরে সংবিধানকে দুর্বল করার চেষ্টা চলছে। এই সংবিধান রক্ষা করা দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব। ২০২৪ সালের রাজনৈতিক লড়াই সংবিধান বাঁচাতে হবে।"
