Country

2 years ago

S Jaishankar: ২৩-২৭ মার্চ ত্রিদেশীয় সফরে যাচ্ছেন এস জয়শঙ্কর; যাবেন সিঙ্গাপুর, ফিলিপিন্স ও মালয়েশিয়া

S Jaishankar (File Picture)
S Jaishankar (File Picture)

 

নয়াদিল্লি, ১৬ মার্চ: আগামী ২৩-২৭ মার্চ ত্রিদেশীয় সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। ত্রিদেশীয় সফরে সিঙ্গাপুর, ফিলিপিন্স ও মালয়েশিয়া যাবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিন দেশে একগুচ্ছ কর্মসূচি রয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। শনিবার বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ২৩ থেকে ২৭ মার্চ সিঙ্গাপুর, ফিলিপিন্স এবং মালয়েশিয়া সফরে যাবেন৷ এই সফর তিনটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর ওপর দৃষ্টি নিবদ্ধ করবে এবং পারস্পরিক আঞ্চলিক ইস্যুতে যুক্ত হওয়ার সুযোগ প্রদান করবে।"


You might also like!