Country

2 years ago

Tamilnadu: তিরুনেলভেলিতে উপচে পড়েছে নদীর জল, বৃষ্টির জলে প্লাবিত তামিলনাড়ুর জনবসতিপূর্ণ এলাকা

River overflows in Tirunelveli, populated areas of Tamil Nadu inundated by rainwater
River overflows in Tirunelveli, populated areas of Tamil Nadu inundated by rainwater

 

চেন্নাই, ১৯ ডিসেম্বর: তামিলনাড়ুতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হল। দফায় দফায় ভারী বৃষ্টিতে এমনিতেই বানভাসি হয়েছিল দক্ষিণ তামিলনাড়ুর বিস্তীর্ণ অংশ। একাধিক বাঁধ থেকে জল ছাড়ার পরে অনেক নতুন এলাকাও আপাতত জলের তলায়। এই দুর্যোগের কারণে মঙ্গলবার তামিলনাড়ুর বিভিন্ন জায়গা থেকে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভারী বৃষ্টিপাতের মধ্যেই তামিলনাড়ুর তিরুনেলভেলিতে থামিরাবারানি নদী উপচে পড়েছে। তিরুনেলভেলিতে জনবসতিপূর্ণ এলাকা এখন জলের তলায়।

তামিলনাড়ুর বন্যা বিপর্যস্ত দক্ষিণের চার জেলা তিরুনেলভেলি, তুতিকোরিন, তেনকাশি এবং কন্যাকুমারীতে আপাতত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, তামিলনাড়ুর দক্ষিণাংশে তো বটেই মঙ্গলবার রাজ্যের উত্তরাংশে, পুদুচেরি এবং কারিকলেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সে ক্ষেত্রে নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইলে নতুন করে নিচু এলাকাগুলি বানভাসি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার রাত পর্যন্ত দক্ষিণ তামিলনাড়ুর ৩৯টি অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। রাস্তা এবং রেললাইন ডুবে যাওয়ায় অনেক জায়গাতেই উদ্ধারকাজের জন্য পৌঁছতে পারছে না উদ্ধারকারী দল।

এদিন সকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেছেন, "চেন্নাই আবহাওয়া দফতর ১৭ ও ১৮ ডিসেম্বর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাসের চেয়ে অত্যন্ত বেশি ছিল বৃষ্টি। এটি ঐতিহাসিক বৃষ্টিপাত। যদিও আমরা দেরিতে কিছুটা সতর্কতা পেয়েছি। তামিলনাড়ু সরকার উদ্ধার ও ত্রাণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।"

You might also like!