Country

2 years ago

Revanth Reddy:তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথ রেবন্তের ,সহযোগিতার বার্তা মোদীর

Revanth Reddy
Revanth Reddy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর), তেলঙ্গানার দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডি। হায়দরাবাদের এলবি স্টেডিয়ামে একটি জমকালো অনুষ্ঠানে শপথ গ্রহণ করলেন তিনি।উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে, তেলুগু ভাষায় তিনি লেখেন, “তেলঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য শ্রী রেবন্ত রেড্ডি গারুকে অভিনন্দন। আমি রাজ্যের অগ্রগতি এবং রাজ্যের নাগরিকদের কল্যাণের জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিচ্ছি।”

শেষ মুহূর্তে রেবন্ত মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ইন্ডিয়া জোটের শীর্ষনেতাদের আমন্ত্রণ জানালেও অন্য দলের শীর্ষনেতাদের সেভাবে মঞ্চে দেখা যায়নি। শপথের পরই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তেলেঙ্গানার সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। 

এদিন রেবন্তের পাশাপাশি উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন ভাট্টি বিক্রমার্ক। তিনিও রেবন্তের পাশাপাশি মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিলেন। কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দলের প্রদেশ সভাপতির উপরই আস্থা রাখেন। সেই সঙ্গে মোট ১১ জন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। এদের মধ্যে নরেশ উত্তম রেড্ডি-সহ তেলেঙ্গানা কংগ্রেসের প্রায় সব শীর্ষনেতার নামই রয়েছে। ১১৯ আসনের তেলেঙ্গানা বিধানসভায় কংগ্রেস পেয়েছে ৬৪টি আসন। জোট সঙ্গী সিপিআইয়ের দখলে গিয়েছে একটি আসন। বিআরএসের দখলে গিয়েছে ৩৯টি আসন। অন্যান্যদের মধ্যে বিজেপি ৮টি আসন। AIMIM পেয়েছে ৭টি আসন।


You might also like!