Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Country

4 years ago

President, PM wishes on Parsy new year : পার্সি নববর্ষে শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর, নভরোজ উপলক্ষ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা

President, PM wishes on Parsy new year
President, PM wishes on Parsy new year

 

নয়াদিল্লি, ১৬ আগস্ট: মঙ্গলবার পার্সি নববর্ষ – নভরোজ। পার্সি সম্প্রদায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে। সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসেব পালিত এই দিনে তারা অগ্নিমন্দিরে গিয়ে উপাসনা করেন। এছাড়াও দরিদ্র সেবা এবং একত্রে মধ্যাহ্ন ও নৈশ ভোজ ও দিনটি পালনের অঙ্গ। মুম্বই ও শহরতলি এলাকায় নভরোজ উপলক্ষ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়েছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নববর্ষ উপলক্ষ্যে পার্সি সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি জানান, দেশের উন্নয়নে পার্সিরা তাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও অধ্যাবসায়ের মধ্য দিয়ে যে অবদান রেখেছেন দেশবাসী তা চিরকাল মনে রাখবে। এই নববর্ষ পার্সি ভাই-বোনদের জীবনে সুখ-সমৃদ্ধি ও সম্প্রীতির বার্তা বহন করে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও নভরোজ উপলক্ষ্যে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। এই উৎসব সৌভ্রাতৃত্ব এবং সহমর্মিতার এক উজ্জ্বল নিদর্শন বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আজকের দিনটিতে দেশের সব পার্সি সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানান।


You might also like!