Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Wanad Lok Sabha constituency in Kerala: ওয়ানাডে শুরু উপনির্বাচনের ভোটগ্রহণ, প্রিয়াঙ্কা ও নব্যার মধ্যেই টক্কর

Wanad Lok Sabha constituency in Kerala
Wanad Lok Sabha constituency in Kerala

 

ওয়ানাড, ১৩ নভেম্বর : কেরলের ওয়ানাড লোকসভা কেন্দ্র এবং চেলাক্কারা সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। এই আসনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ২০২৪-এর লোকসভা আসনে জিতেছিলেন। কিন্তু, ওয়ানাড আসন তিনি ছেড়ে দেন।

উপনির্বাচনে ওয়ানাড লোকসভা আসনের প্রার্থী হয়েছেন রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী ভডরা। প্রিয়াঙ্কাকে চ্যালেঞ্জ করছেন বাম গণতান্ত্রিক ফ্রন্টের (এলডিএফ) সিপিআই-এর সত্যান মোকেরি এবং এনডিএ-র বিজেপির নব্যা হরিদাস। বুধবার নব্যা বলেছেন, "ওয়ানাডের জনগণের এমন একজন ব্যক্তির প্রয়োজন, যিনি তৃণমূল স্তরে তাঁদের সঙ্গে কাজ করতে পারেন এবং সংসদে তাঁদের সমস্যাগুলি সমাধান করতে পারেন এবং সমাধান খুঁজে পেতে পারেন। কংগ্রেস এবার টাকা, মদ, সবকিছু দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে।"

You might also like!