Country

2 years ago

Northeast Railway :কয়েকটি ফেস্টিভ স্পেশাল ট্রেন চালাবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে

Northeast Frontier Railway
Northeast Frontier Railway

 

গুয়াহাটি  : উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধার্থে আনন্দবিহার টার্মিনাল-যোগবাণী এবং আনন্দবিহার টার্মিনাল-পুর্ণিয়া জংশনের মধ্যে উভয় দিকে চারটি ট্রিপের জন্য দু-জোড়া স্পেশাল ট্রেন চালাবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে।

আজ  উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেসবার্তায় এ সম্পর্কে তথ্য দিয়ে জানান, ট্রেন নম্বর ০৪০১০ আনন্দবিহার টার্মিনাল-যোগবাণী স্পেশাল ৭ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার ২৩:৪৫ ঘণ্টায় আনন্দবিহার টার্মিনাল থেকে রওয়ানা দিয়ে বৃহস্পতিবার ০৫:২০ ঘণ্টায় যোগবাণী পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৪০০৯ যোগবাণী-আনন্দবিহার টার্মিনাল স্পেশাল ৯ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার ০৯:০০ ঘণ্টায় যোগবাণী থেকে রওয়ানা দিয়ে পরের দিন ১৬:০৫ ঘণ্টায় আানন্দবিহার টার্মিনাল পৌঁছবে। ২০টি কোচ নিয়ে গঠিত এই ট্রেনে যাত্রীদের জন্য এসি ৩-টিয়ার, স্লিপার ক্লাস ও সেকেন্ড সিটিং কোচ থাকবে।

আরেকটি ট্রেন নম্বর ০৪০৪৮ আনন্দবিহার টার্মিনাল-পুর্ণিয়া স্পেশাল ৮, ১১, ১৪ এবং ১৭ নভেম্বর ১৫:৩০ ঘণ্টায় আনন্দবিহার টার্মিনাল থেকে রওয়ানা দিয়ে পরের দিন ১৬:০৫ ঘণ্টায় পুর্ণিয়া পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৪০৪৭ পুর্ণিয়া-আনন্দবিহার টার্মিনাল স্পেশাল ৯, ১২, ১৫ এবং ১৮ নভেম্বর ১৬:৫৫ ঘণ্টায় পুর্ণিয়া থেকে রওয়ানা দিয়ে পরের দিন ১৭:৫০ ঘণ্টায় আানন্দবিহার টার্মিনাল পৌঁছবে। ট্রেনটি যাত্রীদের জন্য সাধারণ সিটিং কোচ সহ অসংরক্ষিত হিসাবে চলবে।

এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার আগে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।


You might also like!