Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Cyclone Migzaum Update: সপ্তাহান্তেই কী আসতে চলেছে ঘূর্ণিঝড় মিগজাউম? কী বলছে হাওয়া অফিস?

Cyclone Migzaum (Symbolic Picture)
Cyclone Migzaum (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হবে সুস্পষ্ট নিম্নচাপ। শনিবার সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যার নাম মিগজাউম। নামটি দিয়েছে মায়ানমারের দেওয়া। এর অভিমুখ থাকতে পারে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর সেটি উত্তর-পশ্চিম দিকে এগোবে। এরপর গতিপথ পরিবর্তন করলেও করতে পারে।

জানা গিয়েছে, ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে বাংলাদেশে মূলত আছড়ে পড়তে পারে। তবে ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকেও ল্যান্ডফলের সম্ভাবনা।

সপ্তাহন্তে আবহাওয়ার বদল ঘটতে পারে উপকূল সংলগ্ন জেলাগুলিতে। মেঘলা আকাশে ঢেকে থাকতে পারে এলাকা। শীতের পথে আপাতত কাঁটা হয়ে দাঁড়াচ্ছে ঘূর্ণিঝড়। শুধুমাত্র সকাল এবং সন্ধ্যেতে শীতের আমেজ বজায় থাকবে।

এ দিকে, কলকাতায় কুড়ি ডিগ্রির উপরে চড়ল পারদ। আপাতত আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা বাড়বে। কমবে দিনের তাপমাত্রা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৩ থেকে ৯৩ শতাংশ।

সপ্তাহের শেষের দিকে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস জারি। পার্বত্য এলাকা ছাড়া আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ।উত্তরবঙ্গের বাকি জেলাতে একই রকম পরিবেশ শুকনো আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন।

You might also like!