Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Country

1 month ago

IndiGo Flights Cancellation: স্বাভাবিকের পথে ইন্ডিগোর পরিষেবা! একাধিক বিমানবন্দরে যাত্রী ভোগান্তি

IndiGo Flights Cancellation
IndiGo Flights Cancellation

 

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর : প্রায় ৬ দিন ধরে চলা সমস্যার মধ্যেই যাত্রীদের জন্য কিছুটা স্বস্তির খবর শোনাল ইন্ডিগো। রবিবার সংশ্লিষ্ট সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, এ দিন তাঁরা সারাদিনে ১৫০০টি ফ্লাইট পরিষেবা দিতে প্রস্তুত। সংস্থার ৯৫ শতাংশ নেটওয়ার্ক পুনরায় স্বাভাবিক করা গিয়েছে বলে দাবি ইন্ডিগোর।

তবে, এই দাবির মধ্যেই দেশের বিভিন্ন বিমানবন্দরে দেখা গেল যাত্রীদের দুর্ভোগ। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে এদিনও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। ত্রিচি বিমানবন্দরে সকাল ১০টার মধ্যেই ৫টি আসা ও ৬টি প্রস্থান মিলিয়ে ১১টি ইন্ডিগোর বিমান বাতিল হয়েছে। তেলেঙ্গানার রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল বিমানের সংখ্যা ১১৫। দেশের অন্যান্য বিমানবন্দরেও একই অবস্থা।

You might also like!