Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Droupadi Murmu:শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য ভারতের সীমান্ত রক্ষা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা অপরিহার্য : রাষ্ট্রপতি

Droupadi Murmu
Droupadi Murmu

 

পুণে, ৩০ নভেম্বর : শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য ভারতের সীমান্ত রক্ষা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা অপরিহার্য। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, "আমরা 'বসুধৈব কুটুম্বকম'-এর ঐতিহ্য অনুসরণ করি, কিন্তু আমাদের দেশের ঐক্য ও অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত করে এমন যে কোনও বাহ্যিক অথবা অভ্যন্তরীণ পরিস্থিতির মোকাবিলা করতে সম্পূর্ণরূপে সক্ষম এবং প্রস্তুত আমাদের বাহিনী।" বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুণের খড়কওয়াসলাতে ন্যাশনাল ডিফেন্স একাডেমির ১৪৫-তম কোর্সের পাসিং আউট প্যারেড প্রত্যক্ষ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

নিজের বক্তৃতায় রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, "ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্যারেড গ্রাউন্ডের নামকরণ করা হয়েছে ভারত মাতার মহান সন্তান, মরণোত্তর পরম বীর চক্রে ভূষিত শহীদ অরুণ ক্ষেত্রপালের নামে। এই নামকরণের মূলে রয়েছে ন্যাশনাল ডিফেন্স একাডেমির আদর্শবাদী চিন্তা যা মাতৃভূমির জন্য সর্বস্ব উৎসর্গ করতে অনুপ্রাণিত করে।" রাষ্ট্রপতি বলেছেন, "এই একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া সকল আধিকারিকই নিরলসভাবে দেশের সেবা করতে সক্ষম। এনডিএ থেকে প্রাপ্ত প্রশিক্ষণ এবং জীবন মূল্য সবসময় আপনাদের জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে।"


You might also like!