
নয়াদিল্লি, ৮ ডিসেম্বর : কৃত্রিম বুদ্ধিমত্তা বিবর্তনে সক্রিয় অবদানকারী হতে প্রস্তুত ভারত। আত্মবিশ্বাসের সঙ্গে এমনটা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এক পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, "আপনাদের সবাইকে আমি একটি আকর্ষণীয় প্রোগ্রামে আমন্ত্রণ জানাতে চাই, যা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদ্ভাবনে অগ্রগতি উদযাপন করে - গ্লোবাল পার্টনারশিপ অন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সামিট ২০২৩!"
প্রধানমন্ত্রী জানান, "সম্মেলনটি শুরু হবে আগামী ১২ ডিসেম্বর। আমি নিশ্চিত যে আপনারা একটি প্রাণবন্ত প্ল্যাটফর্মের অংশ হতে পছন্দ করবেন।" প্রধানমন্ত্রী এদিন নিজের এক্স হ্যান্ডেলে জানান, "আমরা আকর্ষণীয় সময়ে বসবাস করছি এবং আরও আকর্ষণীয় করে তোলে কৃত্রিম বুদ্ধিমত্তা, যা প্রযুক্তি, উদ্ভাবন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি এবং আরও অনেক কিছুতে ইতিবাচক প্রভাব ফেলে।"
