Breaking News

 

Country

2 years ago

RAPIDX Train: প্রথম হাইস্পিড র‍্যাপিডএক্স ট্রেন পেল ভারত, ১২ মিনিটে ১৭ কিলোমিটার অতিক্রম করবে 'নমো ভারত'

RAPIDX Train
RAPIDX Train

 

গাজিয়াবাদ, ২০ অক্টোবর : প্রথম হাইস্পিড র‍্যাপিডএক্স ট্রেন পেয়ে গেল ভারত। শুক্রবার ভারতের প্রথম হাইস্পিড র‍্যাপিডএক্স ট্রেন 'নমো ভারত' দেশকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাত্র ১২ মিনিটে ১৭ কিলোমিটার অতিক্রম করবে এই 'নমো ভারত'। এদিন দিল্লি-গাজিয়াবাদ-মেরঠ আরআরটিএস করিডোরের ১৭ কিলোমিটার দীর্ঘ প্রথম অংশ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে ২১ অক্টোবর থেকে সাধারণ মানুষের জন্য চালু হবে এই ট্রেন।

সাহিবাদাবাদ এবং দুহাই ডিপোর মধ্যে অগ্রাধিকার বিভাগে পাঁচটি স্টেশন রয়েছে - সাহিবাবাদ, গাজিয়াবাদ, গুলধর, দুহাই এবং দুহাই ডিপো। এদিন উত্তর প্রদেশের গাজিয়াবাদের সাহিবাবাদে দিল্লি-গাজিয়াবাদ-মেরঠ আরআরটিএস করিডোর উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রী মোদীই প্রথম টিকিট কিনেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ,. কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী প্রমুখ। প্রধানমন্ত্রী মোদী এদিন দিল্লি-মেরঠ আঞ্চলিক র‌্যাপিড ট্রানজিট সিস্টেমের প্রথম পর্যায়েরও সূচনা করেছেন। র‍্যাপিডএক্স ট্রেন 'নমো ভারত'-এ সফরের সময় এদিন পড়ুয়াদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী।

কী কী সুবিধা থাকবে জেনে নিন

১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টার এই অপারেটিং গতির সঙ্গে, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত র‍্যাপিডএক্স ট্রেনগুলিতে নিরাপদ এবং আরামদায়ক আঞ্চলিক যাতায়াতের জন্য ২x২ ট্রান্সভার্স সিটিং, দাঁড়িয়ে থাকা অবস্থায় ভ্রমণ করার জন্য যথেষ্ট জায়গা, লাগেজ ব়্যাক, সিসিটিভি ক্যামেরা, ল্যাপটপ / অনেক যাত্রী-কেন্দ্রিক সুবিধা থাকবে। যেমন-মোবাইল চার্জিং সুবিধা, রুট ম্যাপ ইত্যাদি।

১৭০০ যাত্রী একসঙ্গে যাতায়াত করতে পারবে

প্রতিটি র‌্যাপিডএক্স ট্রেনে ৬টি কোচ থাকে, যাতে প্রায় ১৭০০ জন যাত্রী একসঙ্গে ভ্রমণ করতে পারে। প্রতিটি স্ট্যান্ডার্ড কোচে ৭২টি আসন এবং প্রতিটি প্রিমিয়াম কোচে ৬২টি আসন রয়েছে। প্রতিটি র‍্যাপিডএক্স ট্রেনে একটি করে কোচ মহিলাদের জন্য সংরক্ষিত, প্রিমিয়াম কোচের পর এটি হবে দ্বিতীয় কোচ। ট্রেনের অন্যান্য বগিতেও মহিলাদের জন্য আসন সংরক্ষিত রয়েছে। অতিরিক্তভাবে, প্রতিটি কোচে প্রতিবন্ধী যাত্রী/বয়স্ক নাগরিকদের জন্যও আসন সংরক্ষিত রয়েছে।


You might also like!