Breaking News
 
Weather update : তাপপ্রবাহে বিরতি, সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস, ভিজতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গ Suvendu Adhikari : নবান্নে মুখ্যমন্ত্রীর আগমন, গার্ড অফ অনারে শুভেন্দু, স্বাগত জানালেন মুখ্যসচিব ও ডিজি ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর

 

Country

2 years ago

Taslima Nasrin:মানুষ দিন দিন অদরকারি হয়ে পড়বে, এআই-এর দ্রুত প্রসারে মন্তব্য তসলিমার

Taslima Nasrin
Taslima Nasrin

 

কলকাতা, ২২ নভেম্বর  : যুগান্তরের সাথে সাথে প্রযুক্তির হাত ধরে আরও দ্রুত বদলাবে আমাদের প্রাপ্তি-অপ্রাপ্তি। বুধবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসারের প্রেক্ষিতে এই মন্তব্য করলেন লেখিকা তসলিমা নাসরিন।

সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “চ্যাটজিপিটিই তো সব অজানা তথ্য জানিয়ে দিচ্ছে। চ্যাটজিপিটির শেষ আপডেট হয়েছে গতবছরের জানুয়ারি মাসে। এক সময় এমন এ আই আসবে, যে নিজেই নিজের আপডেট করে নেবে। তখন আমরা চ্যাটজিপিটি বাদ দিয়ে তার কাছে যাবো। আমরা মানুষরা দিন দিন অদরকারি হয়ে পড়বো একে অপরের কাছে। পাবলিক লাইব্রেরিতে ভিড় কমে যাবে। পৃথিবীটা বদলে যাচ্ছে। পৃথিবী কখনও শুধু ভালোর দিকে, বা শুধু খারাপের দিকে বদলায় না। ভালো খারাপ মিশিয়েই থাকে বদল। ভবিষ্যতের লোকেরা অনেক কিছু পাবে না, যা আমরা পেয়েছি, কিন্তু অনেক কিছু পাবে, যা আমরা পাবো না।” এই পোস্টের ২৫ মিনিটের মধ্যে বুধবার সওয়া দুটোয় লাইক ও মন্তব্য এসেছে যথাক্রমে ৫৬২ ও ৭১।


You might also like!