Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

2 years ago

Electric bus overturned in Delhi's Rohini:দিল্লির রোহিণীতে উল্টে গেল বৈদ্যুতিক বাস, কমবেশি আহত ৩ জন

Electric bus overturned in Delhi's Rohini
Electric bus overturned in Delhi's Rohini

 

নয়াদিল্লি, ১৯ নভেম্বর : রাজধানী দিল্লিতে দুর্ঘটনার কবলে পড়ল ডিটিসি-এর একটি বৈদ্যুতিক বাস। রবিবার সকালে দিল্লির কে এন কাটজু মার্গ থানার অন্তর্গত রোহিণী সেক্টর ১৫ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি বৈদ্যুতিক বাস। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ জন, তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ডিটিসি-র বৈদ্যুতিক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। রোহিণী সেক্টর ১৫ এলাকায় সচদেবা স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটেছে। সাতসকালে দুর্ঘটনার জেরে যানবাহন চলাচল কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়েছে। উল্লেখ্য, বিগত ১৫ দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার দিল্লিতে দুর্ঘটনার কবলে পড়ল ডিটিসি-র বৈদ্যুতিক বাস।

You might also like!