Breaking News

 

Country

2 years ago

Assam: অসমে ফের সেনা শিবিরের প্রবেশপথে বিস্ফোরণ

Another explosion at the entrance of an army camp in Assam
Another explosion at the entrance of an army camp in Assam

 

জোরহাটে, ১৫ ডিসেম্বর :তিন সপ্তাহের ব্যবধানে ফের সেনা শিবিরের প্রবেশপথে বিস্ফোরণ অসমে। তিনসুকিয়ার পরে এবার জোরহাটে। শুক্রবার ভোররাতে জোরহাটের সেনাশিবিরের মূল প্রবেশপথের সামনে বিস্ফোরণ হয়। তবে বিস্ফোরণের তীব্রতা বেশি ছিল না বলে পুলিশ সূত্রে খবর। কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এদিন অসমে সক্রিয় জঙ্গিগোষ্ঠী আলফা(ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম) বিস্ফোরণের দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

গত ২৩ নভেম্বর অসমের তিনসুকিয়ার সেনা শিবিরের মূল প্রবেশপথের সামনে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছিল দুই মোটরবাইক আরোহী। প্রবেশদ্বারে মোতায়েন সেনা জওয়ানেরা হামলাকারী দু’জনকে ধরে ফেলেন। প্রসঙ্গত, গত ১ অক্টোবর থেকে অসমের বিজেপি সরকারের অনুমোদনে সে রাজ্যের চার জেলা ডিব্রুগড়, তিনসুকিয়া, শিবসাগর এবং চরাইদেওতে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’(আফস্পা)-এর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। আলফার পরেশ গোষ্ঠী এর প্রতিবাদে হামলা চালাতে পারে বলে আগেই একটি গোয়েন্দা রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।


You might also like!