Country

2 years ago

AI Narendra Modi : বারাণসীতে প্রধানমন্ত্রীর ভাষণে AI প্রযুক্তি, 'নতুন যুগের শুরু',বললেন মোদীর

AI Narendra Modi
AI Narendra Modi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টালেজেন্স। সম্প্রতি এই প্রযুক্তিকে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছিলেন, এই প্রযুক্তি যেমন প্রাপ্তি, তেমনই অভিশাপ। মূলত ডিফেকের ঘটনা নিয়েই এই মন্তব্য করেছিলেন তিনি। কিন্তু এবার নিজের ভাষণেই এআইকে ব্যবহার করলেন প্রধানমন্ত্রী।

বারাণসীতে সরকারি প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণেই ব্যবহার করা হল এই প্রযুক্তিকে। প্রযুক্তি ব্যবহারের পর প্রধানমন্ত্রী জানিয়েছেন, তুন প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হল এখানে। এটাই নতুন সূচনা। আশা করি, আগামী দিনে এই প্রযুক্তিই আমায় আপনাদের কাছে পৌঁছে দিতে আরও বেশি সাহায্য করবে।

কাশীতে তৈরি হচ্ছে দক্ষিণের এক মন্দির। যাতে দক্ষিণের মানুষ কাশীতে এসে উপভোগ করতে পারেন। তারজন্য প্রধানমন্ত্রীর ভাষণে রিয়েল টাইম এআই ট্রান্সলেশন প্রযুক্তিকে ব্যবহার করা হয়েছে। প্রধানমন্ত্রীর হিন্দি ভাষণে তামিলে ট্রান্সলেট হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, ভারতের বাকি রাজনীতিকদের থেকে প্রযুক্তিকে ভালবাসার ব্যাপারে অনেক এগিয়ে মোদী। তাঁদের মতে, নতুন প্রযুক্তির ব্যবহার ঘেঁটে দেখতে সবসময় পছন্দ করেন প্রধানমন্ত্রী।

You might also like!