Country

2 years ago

BSF jawans were shot by Kuki militants in Manipur:মণিপুরে কুকি জঙ্গিদের গুলিতে হত বিএসএফ জওয়ান, ঘায়েল আসাম রাইফেলস-এর দুই

A BSF jawan, two from the Ghail Assam Rifles were shot by Kuki militants in Manipur
A BSF jawan, two from the Ghail Assam Rifles were shot by Kuki militants in Manipur

 

ইমফল, ৬ জুন  : হিংসাজর্জর মণিপুরে কথিত কুকি জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন বিএসএফ-এর এক জওয়ান। এছাড়া আসাম রাইফেলস-এর দুই জওয়ান গুলিবিদ্ধ হয়ে ঘায়েল হয়েছেন। আহতদের বায়ুসেনার বিমানে কাকচিঙের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে যৌথবাহিনী জঙ্গিদের পাকড়াও করতে চিরুনি তালাশি চালিয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে। নিহত জওয়ানকে বিএসএফ-এর কনস্টেবল রঞ্জিত যাদব বলে পরিচয় পাওয়া গেছে।

আজ মঙ্গলবার ডিমাপুরে অবস্থিত সেনাবাহিনীর স্পিয়ার কর্পস সদর দফতর থেকে ঘটনার সত্যতা স্বীকার করে জানানো হয়েছে, মণিপুরের চূড়াচাঁদপুর জেলার সীমান্তবর্তী কাকচিং জেলাধীন সুগনু থানার অন্তর্গত সেরউ-এর বিস্তীর্ণ অঞ্চলে গতকাল রাতে (৫ জুন) বিএসএফ, আসাম রাইফেলস, অন্য কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র পুলিশ বাহিনী কম্বিং অপারেশন চালিয়েছিল। তখন আচমকা যৌথবাহিনীর ওপর হামলা চালায় কুকি জঙ্গিরা। হামলার পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। জঙ্গিরা জঙ্গলের ঝোপ এবং নাগরিকদের বসতবাড়ির আড়াল থেকে গেরিলা হামলার আদলে গুলি বর্ষণ করতে থাকে। উভয় পক্ষের মধ্যে সারা রাত অবিরাম গোলাগুলি চলে।

কিন্তু দুর্ভাগ্যবশত আজ মঙ্গলবার ভোররাত প্রায় ৪:১৫ মিনিট নাগাদ জঙ্গিদের গুলিতে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র এক এবং আসাম রাইফেলস-এর দুই জওয়ান গুলিবিদ্ধ হন। সঙ্গে সঙ্গে তাঁদের কাকচিঙের (মন্ত্রীপুখরি) জীবন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা বিএসএফ-এর জওয়ান কনস্টেবল রঞ্জিত যাদবকে মৃত বলে ঘোষণা করেন।


You might also like!