West Bengal

2 years ago

Calcutta University: এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠকে 'না' রাজ্যের

Calcutta University
Calcutta University

 

কলকাতা, ৬ নভেম্বর : মঙ্গলবার বিকেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠক ডাকা হয়েছে। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এ বার রাজ্য সরকারের রোষে পড়ল কলকাতা বিশ্ববিদ্যালয়ও। অনুমতি না নিয়ে কী ভাবে সিন্ডিকেটের বৈঠক ডাকা হল, তা নিয়ে প্রশ্ন তুলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর।

সোমবার জানা গিয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে এই চিঠি পাঠিয়েছে বিকাশ ভবন। তাতে বলা হয়েছে, আগামী ৭ নভেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দে, সিন্ডিকেটের যে বৈঠক ডেকেছেন, তা আইন-বিরুদ্ধ।

যুক্তি হিসাবে জানানো হয়েছে, শান্তা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নন। তিনি অন্তর্বর্তিকালীন উপাচার্য। অর্থাৎ, শুধু উপাচার্য পদের দায়িত্ব সামলাচ্ছেন। তিনি রাজ্য সরকারের অনুমতি ছাড়া সিন্ডিকেটের বৈঠক ডাকলে, নিয়ম লঙ্ঘন করা হয়। আর তিনি কোনও অনুমতি নেননি।

শনিবারও উচ্চ শিক্ষা দফতরের নির্দেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির (এগজ়িকিউটিভ কাউন্সিল বা ইসি) বৈঠক স্থগিত করে দেওয়া হয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইতিমধ্যেই জানিয়েছেন, এর পরেও বৈঠক হলে বিষয়টি সুপ্রিম কোর্টের গোচরে আনা হবে।

You might also like!