
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এতদিন কোনো ব্যাক্তির জন্মদিন পালনের কথা শুনেছে প্রত্যেকে। কিন্তু কখনও শুনেছেন স্টেশনের জন্মদিন পালন! তবে এমনটাই হয়েছে। ১৪১ বছর আগে শিয়ালদহ থেকে প্রথম গোবরডাঙা স্টেশনে পৌঁছেছিল যাত্রীবাহী ট্রেন। সেই দিনটিকে স্মরণে রেখেই বৃহস্পতিবার পালিত হলো গোবরডাঙা স্টেশনের জন্মদিন।
জন্মদিন উপলক্ষে স্টেশনের প্ল্যাটফর্মে দেওয়া হল আলপনা। এর পাশাপাশি বেলুন সাজিয়ে, কেক কেটে ধুমধাম করে পালিত হলো গোবরডাঙা স্টেশনের জন্মদিন। জ্বালানো হল ১৪১টি মোমবাতিও। ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজতেই গোবরডাঙার একদল যুবক মিলে হ্যাপি বার্থ ডে গেয়ে উদ্যাপন করলেন স্টেশনের জন্মদিন। কেক কেটেছেন গোবরডাঙার স্টেশন ম্যানেজার।
