Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Indian Railway: বন্দে ভারত হোক বা লোকাল! ট্রেনের চাকার ওজন ঠিক কত জানেন?

Train
Train

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ট্রেনে ভ্রমণ করে না এমন মানুষ নেই বললেই চলে।বিগত কিছু মাস ধরে বারংবার ট্রেন দুর্ঘটনার খবর সামনে আসছে। এই পরিস্থিতিতে যাত্রা সুরক্ষার কথা চিন্তা করে অতিরিক্ত নিরাপত্তার দিকে নজর রাখছে রেল। লোকাল হোক বা বন্দে ভারত, হাজার হাজার ওজনের চাকা দিয়ে ট্রেন ছুটে চলে এপ্রান্ত থেকে ওপ্রান্ত। 

ট্রেনের চাকার ওজন কত?  

রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনের বিভিন্ন ধরণের চাকা থাকে। সেগুলির ওজন ২৩০ কেজি থেকে ৬৮০ কেজির মধ্যে হয়ে থাকে। এর মধ্যে কয়েকটি পণ্যবাহী ট্রেনের চাকা বেশ বড় হয়ে থাকে। সেগুলোর ওজনো হয় প্রায় ৯০০ কেজি পর্যন্ত। রেলের খবর অনুসারে, বেঙ্গালুরুর রেল হুইল ফ্যাক্টরিতে মূলত ভারতীয় রেলের জন্য চাকা তৈরি হয়। মূলত ঢালাই লোহা এবং ইস্পাত- মূলত এই দু'টি জিনিস দিয়েই তৈরি হয় ট্রেনের চাকা। লাল রঙের LHB কোচের এক চাকার ওজন হয় প্রায় ৩২৬ কেজি। ট্রেনের ইঞ্জিনে লাগানোর চাকার চেয়ে বগিতে লাগানো চাকার ওজন বেশি। একটি ট্রেনের ডিজেল ইঞ্জিনের একটি চাকার ওজন প্রায় ৫২৮ কেজি। সেখানে একটি বৈদ্যুতিক ইঞ্জিনের একটি চাকার ওজন ৫৫৪ কেজি। ন্যারোগেজে চলা ট্রেনের ইঞ্জিনের চাকার সর্বনিম্ন ওজন ১৪৪ কেজি।সাধারণ ট্রেনের চাকার বয়স মোটামুটিভাবে ৩ থেকে ৪ বছর। প্রায় ৭০ হাজার থেকে ১ লক্ষ মাইল এক একটি ট্রেনের চাকা গড়াতে পারে। আর পণ্যবাহী ট্রেনের চাকার বয়ত হতে পারে ৮ থেকে ১০ বছর। আড়াই লক্ষ কিলোমিটার পর্যন্ত সফর করতে পারে এই ট্রেন।প্রতি ৩০ দিনে একটি ট্রেনের চাকা পরীক্ষা করা হয়। সামান্য ত্রুটি পাওয়া গেলেও তা পাল্টে দেওয়া হয়। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…