Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Kolkata corporation served notice to Md. Ali park : দুর্ঘটনার আশঙ্কায় এবার বন্ধ হতে পারে মহম্মদ আলি পার্কের দুর্গাপুজো, নোটিস পুরসভার

Kolkata corporation served notice to Md. Ali park
Kolkata corporation served notice to Md. Ali park

 

কলকাতা, ২১ আগস্ট : কলকাতার বড় ও নামী দুর্গাপুজোর মধ্যে অন্যতম মহম্মদ আলি পার্ক। মধ্য কলকাতার এই ঐতিহ্যবাহী পুজো ঘিরে এ বার অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থান সমস্যার জন্য চলতি বছর এই জমজমাট পুজো বন্ধ হতে পারে বলে আশঙ্কা। পুজোর মণ্ডপসজ্জার কাজ স্থগিত রাখতে কলকাতা পুরসভার তরফে নির্দেশ দেওয়া হয়েছে। এত বছর ধরে মহম্মদ আলি পার্কে যেখানে পুজো হত, তার নীচেই রয়েছে ভূ-গর্ভস্থ জলাধার। ২০১৯ সালে এই জলাধার সংস্কারের জন্য পুজো প্রাঙ্গণের পাশে দমকল কেন্দ্রে পুজো হয়েছিল। ২০২০ সালেও সেখানে পুজো হয়। গত বছর করোনা আবহে মূল জায়গা থেকে খানিকটা সরে পুজো করা হয়েছিল। এ বছর আবার মূল জায়গাতেই মণ্ডপ বাঁধা হয়েছে। তার পরই পুজোর কাজ বন্ধ করতে শনিবার পুরসভা নোটিস দেওয়ায় রীতিমতো ‘মাথায় হাত’ পুজো কমিটির। কলকাতা পুরসভার জল সরবরাহের ডিজির তরফে দেওয়া নোটিসে বলা হয়েছে যে, অনুমতি ছাড়াই ওই জলাধারের উপরে মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে। গত ১১ আগস্ট পুজোস্থলে যান সেন্ট্রাল ডিভিশনের এগ্‌জিকিউটিভ ইঞ্জিনিয়ার। জলাধারের উপরে পুজো মণ্ডপের কাজ বন্ধের অনুরোধ জানান তিনি। নোটিসে জানানো হয়েছে যে, মহম্মদ আলি পার্কে যে জলাধারটি রয়েছে, সেটি অনেক পুরনো। তার উপর মণ্ডপ তৈরি হলে, অতিরিক্ত চাপ বহন করতে পারবে না। ফলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। যে মণ্ডপ তৈরি করা হয়েছে, তা অবিলম্বে সরাতে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…