Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Kolkata News: নির্দিষ্ট দিনে সাক্ষাৎকার দিতে না পারলে আরও সুযোগ দেওয়ার নির্দেশ বিচারপতির

Order
Order

 

কলকাতা, ৩০ জানুয়ারি  : এসএসসির প্রচেষ্টা হওয়া উচিত স্কুলগুলিতে শ্রেষ্ঠ শিক্ষক নিয়োগ করা। তাই কোনও কারণে যোগ্য পরীক্ষার্থীরা নির্দিষ্ট দিনে সাক্ষাৎকার দিতে না পারলে তাঁকে আরও একবার সুযোগ দেওয়ার কথা বিবেচনা করা হোক। সোমবার এই মন্তব্য করেন বিচারপতি বিশ্বজিৎ বসু।


উল্লেখ্য, ঝুম্পা মণ্ডল জীবন বিজ্ঞান বিষয়ে শিক্ষক পদের জন্য এসএসসির পরীক্ষায় বসেন। তিনি পরীক্ষায় পাশ করার পর, উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষক পদের জন্য ২৯ জুলাই ২০২১ সালে সাক্ষাৎকারে ডাকা হয়। তবে তিনি সেদিন বিশেষ কারণবশত সাক্ষাৎকার দিতে যেতে পারেননি। অন্য দিন সাক্ষাৎকারে য়ের সুযোগ চাইলেও তাঁকে আর কোনও সুযোগ দেওয়া হয়নি। এরপর তিনি আর একবার সাক্ষাৎকারের সুযোগ চেয়ে হাইকোর্টে মামলা করেন। তার প্রেক্ষিতেই বিচারপতি বসু এই মন্তব্য করেন।


প্রসঙ্গত, এবার থেকে চাকরিপ্রার্থীদের পুরো প্রক্রিয়াটির ভিডিয়ো রেকর্ড করে রাখতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। যাতে শিক্ষক নিয়োগ নিয়ে কোনও প্রশ্ন উঠলে, সেই রেকর্ড করা ভিডিয়ো আদালতে পেশ করতে পারে। আগামী দিনে পর্ষদের তরফে একটি কন্ট্রোল রুম চালু করবে, যাতে করে চাকরিপ্রার্থীদের কোনও বিষয়ে অভিযোগ থাকলে তা জানাতে সুবিধা হয়। বিশ্বজিৎ বসু ৭ দিনের মধ্যে এসএসসির অবস্থান জানাতে নির্দেশ দেন। ৬ ফেব্রুয়ারি মামলাটির ফের শুনানি হবে।

You might also like!