West Bengal

3 years ago

Udayan Guha : রাজনৈতিক ভাঙ্গন উদয়ন গুহর পরিবারে

Udayan Guha
Udayan Guha

 

কোচবিহার ১৯ ফেব্রুয়ারি ২৩ : রবিবার সকাল থেকেই যখন দিনহাটা বিধানসভার অন্তর্গত ভেটাগুরি অঞ্চলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক বাড়ির থেকে ১৫০ মিটার বিক্ষোভ দেখাচ্ছিলো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যার নেতৃত্বে ছিল উদয়ন গুহ ঠিক তারপর কোচবিহার জেলায় বিক্ষোভে সামিল হন জেলা বিজেপির কর্মী সমর্থক ও বিধায়করা। এরপর কোচবিহার জেলা বিজেপির কার্যালয়ে বিজেপিতে যোগদান করেন উদয়ন গুহর ভাগ্নি উজ্জয়িনী রায় সহ আরো দুজন। ফলে যখন উদয়ন গুহ বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন সেই সময়েই তার ঘরে ভাঙ্গন ধরানো বিজেপি। এই প্রসঙ্গে সদ্য বিজেপিতে যোগ দেওয়া উজ্জয়িনী রায় বলেন আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের সাথে আগামী দিনে মানুষের ভালো কাজ করার লক্ষ্যে বিজেপিতে যোগদান করলাম। উদয়ন গুহ প্রসঙ্গে তিনি বলেন তিনি আমার মামা তবে তার সাথে আমার রাজনৈতিক মতাদর্শগত ফারাক রয়েছে এবং আগামী দিনে তার সাথে রাজনৈতিকভাবেই লড়াই করব পারিবারিক সম্পর্ক কখনোই বাধা হয়ে দাঁড়াবে না। কিছুটা দুঃখের সহিত তিনি জানান যখন তার অবস্থা খুব খারাপ ছিল সেই সময় তার পাশে কেউ দাঁড়ায়নি আজ তিনি স্বাবলম্বী আর তাই মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করার লক্ষ্যেই বিজেপিতে যোগদান করেছেন। ফলে উদয়ন গুহ নেতৃত্বে যখন বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে সেই সময় উদয়ন গুহর ভাগ্নিকে বিজেপিতে যোগদান করিয়ে মাস্টার্স স্ট্রোক দিল জেলা বিজেপির নেতৃত্বরা। যদিও এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদায়ন গুহ বলেন - আমার ভাগ্নির সাথে অনেকদিন ধরেই কোন সম্পর্ক সেরকম ভাবে নেই বিয়ের পর যোগাযোগও ততটা গভীর নয়। কেউ কোন দলে যোগ করলে তাতে কিছু আসে যায় না। তৃণমূল কংগ্রেস বৃহৎ পরিবার। পাশাপাশি তিনি বলেন রাজনৈতিকভাবে লড়াই আগামী দিনেও হবে। যদিও এই প্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় বলেন - এ তো তৃণমূল কংগ্রেসের শেষের শুরু অনেক তৃণমূল নেতৃত্ব ও তাদের পরিবারের লোকজন বিজেপির সাথে যোগাযোগ করছে আমরা সবাইকে নেব কিনা সে বিষয়ে আলোচনা করছি। যারা মানুষের কল্যাণে কাজ করবে অবশ্যই তারা বিজেপিতে যোগদান করবে। তবে যখন শাসক ও শাসক বিরোধী বিক্ষোভে উত্তাল কোচবিহার জেলা ঠিক সেই দিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর পরিবারের ভাঙ্গন ধরিয়ে মাস্টার্স স্ট্রোক দিল ভারতীয় জনতা পার্টি বলেই মত রাজনৈতিক মহলের।

You might also like!